সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতি উপজেলায় অন্তত দুজনের নমুনা পরীক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ | চ্যানেল খুলনা

প্রতি উপজেলায় অন্তত দুজনের নমুনা পরীক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল খুুলনা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সব উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে করোনা ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের (এমআইএস) পরিচালক ডা. হাবিবুর রহমান।
করোনা দুর্যোগ যতদিন, ততদিন সাধারণ মানুষদের সহায়তা : তোফায়েল
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই তার নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।

ডা. হাবিবুর রহমান জানান, আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে কালকের মধ্যে পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন শনাক্ত হয়েছে। দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ৭০ থেকে ৮০ বছর। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে ইতোমধ্যেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। খুব শিগগির এগুলোতে কাজ শুরু হবে।

তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সন্দেহভাজন রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবরেটরিতে পাঠানোর অনুরোধ জানান।

ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩৭৩ জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে ২৯৫ জনকে ছেড়ে দেয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল্লাহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।