সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় মার্কিন সেনার মৃত্যু | চ্যানেল খুলনা

করোনায় মার্কিন সেনার মৃত্যু

করোনা, মার্কিন, সেনা, মৃত্যু, পূর্বপশ্চিমবিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য দিয়েছে।

বৈশ্বিক মহামারীতে আক্রান্ত সেনাদের সংখ্যা বৃদ্ধির খবরের মধ্যে নতুন এ তথ্য এসেছে। নিহত ওই সেনা ছিলেন নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য।-খবর রয়টার্সের
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার তার মৃত্যু হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, আজকের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বেদনাদায়ক দিন। করোনায় প্রথমবারের মতো আজ আমরা কোনো মার্কিন সেনাসদস্যকে হারালাম।

তিনি বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর জন্য বড় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা শোক ও সহানুভূতি জানাচ্ছি।

সোমবার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। নিহত সেনার নাম ডগলাস লিন হিকক বলে জানিয়েছে নিউজার্সি ন্যাশনাল গার্ড।

পেন্টাগন জানিয়েছে, তাদের ৫৬৪ সেনাসদস্য কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।