সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আলিবাবার দেয়া ৩ লাখ মাস্ক ঢাকায় | চ্যানেল খুলনা

আলিবাবার দেয়া ৩ লাখ মাস্ক ঢাকায়

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে তিন লাখ মাস্ক দিলো চীনভিত্তিক ইকমার্স জায়ান্ট আলিবাবা। রোববার (২৯ মার্চ) দুপুর ৩টার দিক এসব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। স্বাস্থ্য অধিদপ্তরকে মাস্কগুলো হস্তান্তর করবেন চীনা দূতাবাসের কর্মকর্তারা।

চীনের জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন এসব মাস্ক অনুদান হিসেবে বাংলাদেশকে দিয়েছে।
ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, উচ্চ মানসম্পন্ন এসব মাস্ক হাসপাতালে ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা এ ধরনের মাস্ক ব্যবহার করেছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চীন কোভিড-১৯ রোগ শনাক্তের কিট, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), মাস্ক, থার্মোমিটারসহ নানা সহায়তা বাংলাদেশকে দিয়ে আসছে। এর কিছু চীনা সরকারের পক্ষ থেকে, কিছু আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে।

জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য ৩০ হাজার কিট বাংলাদেশে আসে। আগের দিন বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ১ হাজার থার্মোমিটার ঢাকায় আসে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।