সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল নজরুল কলেজ ছাত্রলীগ | চ্যানেল খুলনা

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল নজরুল কলেজ ছাত্রলীগ

চ্যানেল খুলনা ডেস্কঃ চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার অন্যতম উপকরণ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলেজ গেটের সামনে পথচারী, ট্রাফিক পুলিশ, দিনমজুর, রিকশা চালক, অটো চালক, পথচারী, সিএনজি চালক, ভ্যান চালক ও সাধারণ মানুষের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম পাভেল বলেন, ‘ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচি। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।’

আরেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক বলেন, ‘জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। তাই জনসচেতনতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ করেছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।