সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা মোকাবিলায় ৩০ হাজার মাস্ক দিলো ভারত | চ্যানেল খুলনা

করোনা মোকাবিলায় ৩০ হাজার মাস্ক দিলো ভারত

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে ভারত।

বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী।
এর আগে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবে গঠিত সার্কের জরুরি তহবিলে ১৫ লাখ ডলার দেয় বাংলাদেশ।

এদিকে করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০০০ থার্মোমিটার দিচ্ছে। এছাড়া ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে সাতজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।