সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ৬ | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ৬

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৪ জন প্রাণ হারালো। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার (২৪ মার্চ) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে ব্রিফিং আয়োজন করে আইইডিসিআর।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে ছয়জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তার বয়স ৭০ এর উপরে। তিনি অনেকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন সৌদি আরব থেকে এসেছেন। আর পাঁচজন আগে আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইন নম্বরে ১ হাজার ৭০০ কলে পেয়েছি এবং ৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) আছেন ৪৬ জন বলে জানান তিনি।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিবেন। আক্রান্ত রোগী থেকে দূরে থাকবেন। অসুস্থ হলে ঘরের বাইরে যাবেন না। গণপরিবহনে প্রয়োজন ছাড়া উঠবেন না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন।

নতুন ছয়জনকে নিয়ে বাংলাদেশে মোট ৩৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়লো, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।