সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আরও বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি | চ্যানেল খুলনা

আরও বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো যায় কি-না তা চিন্তাভাবনা করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকেই ছুটি আরও বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা যায়, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও পড়বে। তবে ৪ এপ্রিলের পর কী হবে সে ব্যাপারে করণীয় ঠিক করতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যা সিদ্ধান্ত আসে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।