সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২২৯ জন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২২৯ জন

ইতালিফেরত, জামাই, আইসোলেশন, শ্বশুর, জরিমানা, পূর্বপশ্চিমবিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ২২৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ৩৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
এছাড়া শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজন নামের একজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশানে নেয়া হয়েছে।
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনের আওতায় থাকা ৩৯৮ জনের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৪০ জন, আশাশুনি উপজেলার ২৮ জন, দেবহাটা উপজেলার ২৫ জন, কালিগঞ্জ উপজেলার ৭০ জন, কলারোয়া উপজেলার ১০৩ জন, শ্যামনগর উপজেলার ৫৪ জন ও তালা উপজেলার ৭৮ জন।
যদিও গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সাতক্ষীরায় বিদেশ থেকে আগত লোকের সংখ্যা প্রায় ৯ হাজার ৫০ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছে প্রায় ৮ হাজার ৬ শ’ ৫০ জন।
তবে, সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সকল প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে আনা হবে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এদিকে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে। যদিও দু দেশেই নতুন করে কোন পাসপোর্ট যাত্রীকে প্রবেশাধিকার না থাকায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।