সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েট বন্ধ | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েট বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনার আলোকে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৬৯তম (জরুরী) সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সেইফ কোয়ারেন্টাইনের লক্ষ্যে আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন উল্লেখিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা এড়িয়ে চলা ও নিরাপদে অবস্থানের জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য, এর আগে ১৬ মার্চ বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম (জরুরী) সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ১৯ মার্চ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়, সে মোতাবেক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।