সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মুজিববর্ষে গ্রামের কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
তিনি রবিবার বিকালে খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। গ্রামের মানুষের জন্য আমার বাড়ি আমার খামার প্রতিষ্ঠার ফলে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর স্কুল-কলেজ, আরবী বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট নির্মাণ করেছে। মৃত মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। এবছর পহেলা জানুয়ারি সারা দেশে প্রায় ৩৫ কোটি বই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার খান আতিয়ার রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবদুর রব এবং সাবেক দাতা সদস্য মোঃ আশরাফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।