সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আগুনে দোকান ও একটি স্কুল পুড়ে ছাই : ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি | চ্যানেল খুলনা

তালায় আগুনে দোকান ও একটি স্কুল পুড়ে ছাই : ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় আগুনে দুইটি দোকান ও একটি স্কুল ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। রবিবার (১৫ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার শাহাজাতপুর বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ব্যাবসায়ীরা জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রাপাত ঘটেছে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে তাৎক্ষণিকভাবে দুই টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একটি ঔষধের দোকান এবং একটি চায়ের দোকান পুড়ে যায়। আগুন অতিদ্রুততার সাথে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী একটি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠানে লাগে সেটিও মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুন লাগার সাথে সাথেই এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে এবং জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে জানান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল আসে তবে তার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ ঔষধ ব্যবসায়ী হাফিজুল খাঁন জানান,আমার দোকানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ঔষধ ছিল, আকস্মিক এ দুর্ঘটনায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হোসনেয়ারা জানান,আমার প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনেক কাগজপত্র ছিল সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর হাজিরাসহ সব কাগজ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ চা ব্যবসায়ী অজিয়ার সরদার জানান,ঘরের বেড়া টিন দিয়ে দেওয়া ছিল এজন্য আগুন অতিদ্রুত ছড়িয়ে পড়ে।

সাবেক চেয়ারম্যান এস,এম লিয়াকত হোসেন তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।