সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটের ফজলুল হক হলে ‘মুজিব শতবর্ষের’ ক্ষণ গণনা কার্যক্রমের উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটের ফজলুল হক হলে ‘মুজিব শতবর্ষের’ ক্ষণ গণনা কার্যক্রমের উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ফজলুল হক হলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ পালনের অংশ হিসেবে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা কার্যক্রম শুরু হয়েছে। ০২ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল পদ্ধতিতে ক্ষণ গণনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান ও মুহতাসিন ফুয়াদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।