সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- স্বপন ভট্টাচার্য | চ্যানেল খুলনা

উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- স্বপন ভট্টাচার্য

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরে বিডি ক্লিন পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, সুখি, সমৃদ্ধ সুন্দর দেশ গড়তে তরুণদের অগ্রভাগে থাকতে হবে। নতুন প্রজন্ম সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ কখনো পিছনে পড়বে না।

বিশ্বের দরবারে দেশের অবস্থান শক্ত হবে। শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তাই উন্নয়নের পক্ষে জাতি, ধর্ম, বর্ণ নিবেশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শহরের বিডিহলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ডাঃ ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত সমীর কুমার সরকার ও রাইটসের নির্বাহী পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আফজাল হোসেন দোদুল, নূরে আলম সিদ্দিকী মিলন, এস এম তৌহিদুর রহমান, শরীফ এ মাসউদ হিমেল ও সমন্বয়ক আল হেলাল মামুন।অনুষ্ঠানে শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজ ১ম, কালেক্টরেট স্কুল ২য় ও মোমিন নগর মাধ্যমিক বিদ্যালয় ৩য় হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।