সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফার্মগেটে পাপিয়ার আরেক আস্তানার সন্ধান | চ্যানেল খুলনা

ফার্মগেটে পাপিয়ার আরেক আস্তানার সন্ধান

চ্যানেল খুলনা ডেস্কঃনরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ওরফে পিউয়ের আরেকটি পাপের আস্তানার সন্ধান মিলেছে। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসায় নিয়মিত আনন্দ-ফুর্তির আসর বসাতেন পাপিয়া। সেখানে সুন্দরী তরুণী মেয়ে ও ভিআইপিরা আসতেন বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পাপিয়া।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পাপিয়া নিজেই এ তথ্য দেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন পাঁচতারকা হোটেলের বাইরেও নিজের ফার্মগেটের ইন্দিরা রোডের ২৮ নম্বর বাড়িতে আমোদ-ফুর্তির আসর বসাতেন র‌্যাবের হাতে গ্রেপ্তার পাপিয়া। ভিআইপি কাস্টমার ওই বাসায় নিয়মিত আসতেন। তিন বছর যাবত বাসাটিতে থাকছেন পাপিয়া। কিন্তু মাসে ৬ থেকে ৭ দিনের বেশি বাসাটিতে থাকতেন না তিনি। প্রতিবেশী ও কেয়াটেকাররা এই তথ্য জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক কেয়ারটেকার জানান, প্রায়ই রাত ১২ থেকে ১টার দিকে সাত থেকে আট জন মেয়ে নিয়ে বাসায় আসতেন পাপিয়া ম্যাডাম। তিনি যেদিন রাতে আসতেন তার পরের দিন দুপুরে চলে যেতেন। মাঝে মধ্যে তার সঙ্গে বড় বড় সাহেবরাও আসতেন। তবে তারা খুব বেশি সময় থাকতেন না। ঘণ্টা দুয়েক থেকে চলে যেতেন তারা।

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ১৫ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে পাপিয়া তার বিভিন্ন অপকর্মের বিষয়ে অবাক করার মতো নতুন নতুন তথ্য দিচ্ছেন। এছাড়াও তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।