সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আইন আছে, এখন থেকে ফাইন হবে : আতিক | চ্যানেল খুলনা

আইন আছে, এখন থেকে ফাইন হবে : আতিক

চ্যানেল খুলনা ডেস্কঃমশক নিধনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি কাউন্সিলরদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে বলেন, যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া না গেলে আইনের মাধ্যমে জরিমানা করা হবে। দেশে আইন আছে, কিন্তু ফাইন নেই, এখন থেকে ফাইন করা হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেছেন, মশা সবচেয়ে বড় একটি ফ্যাক্ট। আগামী সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাউন্সিলরদের নিয়ে মনিটরিং করা হবে। সিটি করপোরেশনের এই মুহূর্তের দায়িত্ব মশক নিধকরা কোথায় কাজ করছেন, নির্ধারিত স্থানে যাচ্ছেন কি না, ওষধ ছিটানোর নির্দেশনা মানছেন কি না তা দেখা।

ঢাকার যানজট নিয়ে মেয়র আতিকুল বলেন, যত দিন ঢাকা বাস রুট ফ্রেঞ্চাইজ করতে না পারব, যত দিন যত্রতত্র বাসের অসম প্রতিযোগিতা বন্ধ করতে না পারব, তত দিন এ থেকে রক্ষা পাওয়া যাবে না। সিটি করপোরেশনের জন্য যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্যাপার। দুই সিটি এক সঙ্গে মিলে কাজ করে যানজট ও জলজট নিরসনের ব্যবস্থা করা হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।