সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা আতঙ্কে স্থগিত জুভেন্তাসের ম্যাচসহ ৫ লড়াই | চ্যানেল খুলনা

করোনা আতঙ্কে স্থগিত জুভেন্তাসের ম্যাচসহ ৫ লড়াই

চ্যানেল খুলনা ডেস্কঃমহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস চীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে ইতালিতেও। প্রাণঘাতী ভাইরাসটির আক্রমণের মুখে ইতালিয়ান সেরি আ’র অন্তত পাঁচটি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্তাসের ম্যাচও।

স্থগিত হওয়া ম্যাচগুলো হলো, জুভেন্তাস-ইন্টার মিলান, এসি মিলান-জেনোয়া, পারমা-স্পাল, সাস্সুয়োলো-ব্রেসিয়া ও উদিনেস-ফিওরেন্তিনা মধ্যকার। এর মধ্যে উদিনেস ও ফিওরেন্তিনার ম্যাচ হওয়ার কথা ছিল শনিবার (২৭ ফেব্রুয়ারি)। বাকি চারটি ম্যাচের সূচি ছিল রবিবার (১ মার্চ)।

প্রথমে নির্ধারিত সময়েই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকের কথা চিন্তা করে পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকেও সরে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) টুইট করে তারা জানায়, ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৩ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

করোনা ভাইরাসে আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৯০০ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। করোনো ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে অনেক স্কুল, ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।