সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সমস্যা সমাধানে বিদ্যুতের বাড়তি দাম মেনে নিন : কাদের | চ্যানেল খুলনা

সমস্যা সমাধানে বিদ্যুতের বাড়তি দাম মেনে নিন : কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে।
তিনি গতকাল শুক্রবার রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র আমলে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ আর পানির জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আগে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকত। চলমান অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কাদের বলেন, ‘শেখ হাসিনা অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি দলের লোককেও ছাড় দিচ্ছেন না। এই শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’ সূত্র : বাসস

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।