সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইমামরা হলো সমাজের ধর্মীয় নেতা : জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

ইমামরা হলো সমাজের ধর্মীয় নেতা : জেলা প্রশাসক

চ্যানেল খুলনা ডেস্কঃসন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নিয়মিত ১০০১তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকালে খুলনা বয়রা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধান অতিথি বলেন, ইমামরা হলো সমাজের ধর্মীয় নেতা। তাদের কথা মানুষ শ্র্রবণ করেন। ধর্মকে কেউ যেন অপব্যাখ্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সজাগ থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিশেষ করে যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে ইমামরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ। স্বাগত জানান কৃষিবিদ এবিএম তবিবুর রহমান।
আলোচনা শেষে জেলা প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট একশ’ জন ইমাম অংশ নেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।