সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কারিগরি শিক্ষায় আরো অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল খুলনা

কারিগরি শিক্ষায় আরো অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টসহ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা নিলে তরুণরা প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার পাশাপাশি দ্রুত স্বাবলম্বী হবে। শিক্ষা সহায়তা দেওয়ার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়া হলে অধিক সংখ্যক শিক্ষার্থী কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের ষষ্ঠ সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। দেন। ট্রাস্টের উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তরুণদের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাকরির পেছনে দৌড়ানোর মানসিকতা পরিহার করতে হবে। তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। সরকারি বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সহায়তা কীভাবে কাজে লাগাচ্ছে এবং তাদের সুবিধা-অসুবিধাগুলোর বিষয়ে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সিট ক্যাপাসিটি অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান ইচ্ছেমতো অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে, এটা যেন না হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রমুখ। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে এ পর্যন্ত ৫৫০ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি ও আর্থিক সহায়তা হিসেবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনার জন্য সভায় তুলে ধরেন ট্রাস্টের ম্যানেজিং ডিরেকটর নাসরিন আফরোজ।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিতে ২০১২ খ্রিষ্টাব্দে এক হাজার কোটি টাকা সিড মানি দিয়ে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।