সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় হঠাৎ ধসে পড়া বেড়িবাঁধের ভাঙন রোধে পাউবোর প্রাথমিক কাজ শুরু | চ্যানেল খুলনা

কয়রায় হঠাৎ ধসে পড়া বেড়িবাঁধের ভাঙন রোধে পাউবোর প্রাথমিক কাজ শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার কয়রা উপজেলার ২নং কয়রা স্লুইসগেটের পূর্ব পাশের পাউবোর বেড়িবাঁধ হঠাৎ ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে ওই স্থানের বেড়িবাঁধ ভেঙে যে কোনো সময় বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে।
পাউবোর ১৩/১৪-১পোল্ডারের ২নং কয়রা স্লুইসগেটের পূর্ব পাশের ২শ হাত পাউবোর বেড়িবাঁধ হঠাৎ ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সমাজসেবক আঃ জলিল বলেন, কপোতাক্ষ নদের প্রবল শ্রোতের কারণে হঠাৎ পাউবোর ওই অংশের বেড়িবাঁধে ধস লাগায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। আকস্মিক বেড়িবাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। নির্ঘুম রাত কাটায় এলাকাবাসী। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে কাজ অব্যাহত রয়েছে।
পাউবো কর্তৃপক্ষ বাঁধ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহনে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে । যার ফলে পাউবো দ্রুত কাজ শুরু না করলে যে কোনো মুহূর্তে বাঁধভেঙে এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় অধিবাসী। ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর নির্দেশে কপোতাক্ষ নদের ২নং কয়রা স্লুইসগেটের বেড়িবাঁধের ভাঙন রোধে প্রাথমিকভাবে কাজ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পাউবো কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। পাউবোর সাতক্ষীরার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুল ইসলাম ও আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন বলেন, ভাঙনের জায়গা পরিদর্শন করছেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই জানালেন। কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।