সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রোকেয়া হলের পাশ থেকে মানবভ্রূণ উদ্ধার | চ্যানেল খুলনা

রোকেয়া হলের পাশ থেকে মানবভ্রূণ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী মানবভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই মানবভ্রূণকে হলের পাশে পড়ে থাকতে দেখেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানানো হলে শাহবাগ থানা পুলিশের সাহায্যে ‘মানবভ্রূণ’কে উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

শিক্ষার্থীরা জানান, বিকাল ৩টার দিকে বাসের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ এই ‘মানবভ্রূণ’ দেখেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানানো হলে দ্রুত সময়ের মধ্যে ওই ‘মানবভ্রূণ’ উদ্ধার করেন। তবে কে বা কারা এই ‘মানবভ্রূণ’ এখানে ফেলে গিয়েছে, সে সম্পর্কে কিছু বলতে পারেনি তারা।

চিকিৎসক সূত্রে জানা যায়, ওই মানবভ্রূণের বয়স ১২ সপ্তাহ পূর্ণ হয়েছে। তবে কে বা কারা এখানে ফেলে গিয়েছে, সে সম্পর্কে এখনো জানা যায়নি। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ‘রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য সেটি মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে সেটি বলতে পারছি না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।