সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ৫৬তম বার্ষিক ওরছ শুরু | চ্যানেল খুলনা

সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ৫৬তম বার্ষিক ওরছ শুরু

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ৫৬তম বার্ষিক ওরছ শুরু হয়েছে, চলবে ৩দিন।

অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, শতাধিক গ্রন্থের রচয়িতা, মুসলিম রেঁনেসার অগ্রদূত, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.)এঁর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ ৯, ১০, ১১ ফেব্রুয়ারি, ২৬, ২৭, ২৮ মাঘ রোব, সোম ও মঙ্গলবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার জায়েরীন ভাই-বোনদের জন্য আবাসন ব্যবস্থা, রন্ধনশালা, খাওয়া, যানবাহনের সু-ব্যবস্থা, মিশন অফিসের সামনে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি প্রদত্ত লক্ষাধিক টাকা ব্যয়ে নান্দনিক গেট সহ বিভিন্ন স্থানে অসংখ্য গেট, প্যান্ডেল, মাহফিল মাঠ, পাক রওজা শরীফ, মসজিদ ও আশপাশের এলাকা সজ্জিতকরণ, লাইটিং সহ নানান সাজে সেজেছে নলতা শরীফ এলাকা। দিন-রাত পরিশ্রম করে চলেছেন মিশন কর্তকর্তা-কর্মচারী ও অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবক। ওরছ শরীফ উপলক্ষে গুরুত্বপূর্ণস্থান বা এলাকা সিসি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রিত হলেও আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য মিশন কর্তৃপক্ষ পূর্বের ন্যায় অফিসার ইনচার্জ, সার্কেল, পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা, উপজেলা ও জেলা প্রশাসন, স্কাউট, রোভার স্কাউটস, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক অব্যাহত রেখেছেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৫৬ তম বার্ষিক ওরছ শরীফের আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর বিশেষ তত্ত্বাবধানে এবং মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির দিক নির্দেশনায় অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠানে যে সমস্ত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিছের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন।
ওরছ শরীফ অনুষ্ঠানে দলে দলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাসিলের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।