সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার বিএনপির বিক্ষোভ, আসছে আরও | চ্যানেল খুলনা

মঙ্গলবার বিএনপির বিক্ষোভ, আসছে আরও

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ ডেকেছে বিএনপি। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে একই দাবিতে রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। মঙ্গলবারের বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব জানান, ওই দিন রাজধানীর সব থানা বিএনপি এ কর্মসূচি পালন করবে। পাশাপাশি নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরবেন ঢাকার দুই সিটির বিএনপির প্রার্থীরা। কর্মসূচির স্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।