সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বছরের ছেলের বউকে নিয়ে ৫৪ বছরের শ্বশুরের পলায়ন! | চ্যানেল খুলনা

১৮ বছরের ছেলের বউকে নিয়ে ৫৪ বছরের শ্বশুরের পলায়ন!

চ্যানেল খুলনা ডেস্কঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের বউকে নিয়ে শ্বশুর পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবর্তগাঁতী গ্রামে। এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, ১ বছর আগে কৈবর্তগাঁতী গ্রামের সাউদ আলীর ছেলে আব্দুস ছামাদের সঙ্গে শারমিনের বিয়ে হয়। গত ২৪ জানুয়ারি তিন সন্তানের জনক সাউদ আলী (৫৪) ছেলের স্ত্রী শারমিন খাতুনকে (১৮) নিয়ে পালিয়ে যান। এরপর তাদের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে মেয়ের বাবা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকতা মো. আসলাম উদ্দিন বিশ্বাস বলেন, পুলিশ শশুর ও পুত্রবধূকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।