সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ওয়াসা বোর্ডের সদস্য হলেন কেইউজে’র সভাপতি সোহাগ | চ্যানেল খুলনা

খুলনা ওয়াসা বোর্ডের সদস্য হলেন কেইউজে’র সভাপতি সোহাগ

খবর বিজ্ঞপ্তিঃখুলনা ওয়াসার পরিচালনা বোর্ডর সদস্য নিয়োগ পেয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। গত ৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬নং আইন)” এর ৬ ধারার (১) উপ-ধারার (ঝ) বিধান মোতাবেক খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য নিয়োগ করা হলো। এ আদেশ ০১/০২/২০২০ খ্রিঃ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।