সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাভারে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | চ্যানেল খুলনা

সাভারে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চ্যানেল খুলনা ডেস্কঃসাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে জিরাবোর দেওয়ানবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।