সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সরকার : ফখরুল | চ্যানেল খুলনা

নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সরকার : ফখরুল

চ্যানেল খুলনা ডেস্কঃসরকার নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করার পরিবেশ সৃষ্টি করতে পারেনি। নির্বাচন কমিশনও নিরপেক্ষতার কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাদের সেই যোগ্যতা নেই বলে আমরা মনে করি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বুধবার (২২ জানুয়ারি) উত্তর সিটিতে আমাদের কাউন্সিলর ও ধানের শীষের কর্মীদের আহত ও নির্যাতন করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীকে তুলে নেওয়া হয়েছে।

ঢাকা সিটি নির্বাচনে নগরীর উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বিএনপি নাগরিকদের কাছে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ইভিএমের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি)। এতে অন্য কারও কোনো এখতিয়ার নেই। ইসি তাদের অযোগ্যতা ঢাকার জন্য ইভিএম নিয়ে আসছে। সরকারি দলকে সাহায্য করার জন্যই ইভিএম নিয়ে আসছে। আমরা বলেছি, প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হোক।

ইশরাকের জন্য ভোটের আবেদন জানিয়ে ফখরুল বলেন, আজকে ঢাকাবাসীর প্রতি আমার আবেদন থাকবে তরুণ নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। আজকে ঢাকাবাসী তাদেরই ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন— যারা ঢাকার উন্নয়নে, ঢাকাকে পরিবর্তনের জন্য কাজ করবেন। তাই আমরা মনে করি, এরমধ্যেই ইশরাক হোসেন ঢাকাসহ সারাদেশে তার মেধা ও সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন, তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন মেয়র হিসেবে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।