সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন। হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, দুই হনুলুলু পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দু’জনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন।
হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এই ঘটনায় হামলারকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম জেরি হ্যানেল, বয়স (৬৯) বছর। স্থানীয় সময় রোববার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে।

ঘটনাস্থলে পৌঁছানোর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সে। এরপরেই সে যে বাড়িতে থাকত সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।