সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় নারী বান্ধব বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রূপসায় নারী বান্ধব বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ শিয়ালী নারী বান্ধব বাজার ব্যবস্থাপনা কমিটির অভিজ্ঞতা বিনিময় ও পরবর্তী বাজার সম্প্রসারণ বিষয়ক সমষ্টি প্রকল্প এর আওতায় সুইজ এজেন্সি ফর কো অপারেশন (এসডিসি) এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় নারীদের জন্য নিরাপদ বাজার কার্যক্রমের অংশ হিসেবে রূপসা উপজেলার শিয়ারী বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে নারী ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করনের লক্ষ্যে বিভিন্ন
উদ্যোগ গ্রহন করেছেন। ফলে বাজার টি নারী বন্ধব বাজার হিসেবে পরিনত হয়েছে। এ উদ্যোগটি পার্শবর্তী ডোবা বাজারে সম্প্রসারিত করনের লক্ষ্যে  ১৯ জানুয়ারী শিয়ালী বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক অভিজ্ঞতা বিনিময় সভা শিয়ালী বিএম কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাধন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা তাহিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন এসডিসি সমষ্টি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সাজেদা ইয়াসমিন। ফিল্ড সুপার ভাইজার আ: মোতালেব রনির পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য ফিরোজা বেগম,
প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, সাংবাদিক খান আ: জব্বার শিবলী, ব্যবসায়ী ফয়সাল, মুরাদ মোল্লা, টিক্কা সেখ প্রমুখ।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।