সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনী ও কাষ্টমস’র ভুয়া নিয়োগপত্র দুই প্রতারক আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনী ও কাষ্টমস’র ভুয়া নিয়োগপত্র দুই প্রতারক আটক

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও কাষ্টমস এর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার মধ্য রাতে শহরের মধ্যকাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী ও কাষ্টমস এর বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ.এসপি শাহিনুর ইসলাম জানান, শহরের মধ্যকাটিয়া এলাকায় কতিপয় ভূয়া প্রতারক চক্র অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় মধ্যকাটিয়া এলাকার লস্কর পাড়াস্থ মৃত মোজাম্মেল হকের ভাড়া বাড়ি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও কাষ্টমস এর ভুয়া নিয়োগপত্রসহ উক্ত দুই প্রতারককে আটক করা হয়। তিনি জানান, ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকুরি দেয়ার নাম করে তারা বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে তাদের দ্বারা প্রতারনার স্বীকার এমন লোকজনের দেয়া অভিযোগের ভিত্তিতে উক্ত দুই প্রতারককে রাতে আটক করা হয়।
আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এই র‌্যাব কর্মকর্তা আরো জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।