সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় ১৫ বাসযাত্রী আহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় ১৫ বাসযাত্রী আহত

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলা শাকদহা এলাকায় যাত্রীবাহি বাস খাঁদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা এগারটার দিকে এঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরশেদ জানান,খুলনা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহি বাস শাকদহা এলাকায় পৌঁছালে এক সাইকেল আরোহীকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধারতৎপরতা চালায়। এঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়। তাদের মধ্যে যশোরের কেশবপুর উপজেলার চুকনগর এলাকায় রফিকুল ইসলাম ও হাসিবুর রহমান, সাতক্ষীরার শ্যামনগরের পুশ্চিম দুর্গাবাটি গ্রামের জয়ন্ত মন্ডল, কলারোয়া উপজেলার মীর্জাপুরের রোজিনা খাতুন, তার মেয়ে রজনী, খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের শারমিন খাতুন, সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ি গ্রামের নিত্যানন্দ সাহা, গাভা গ্রামের রজব আলী, পুরাতন সাতক্ষীরার শেখর সরকার। তবে অন্যদের পরিচয় জানা যায়নি। তাদেরকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ও হাসিবুলকে খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।