সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নতুন বছরে কমবে ৫-৬ লাখ মামলা | চ্যানেল খুলনা

নতুন বছরে কমবে ৫-৬ লাখ মামলা

চ্যানেল খুলনা ডেস্কঃআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন বছরে কম করে হলেও ৫ থেকে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে। আমরা সেভাবে বিচারিক প্রোগ্রাম, আদালতের লোকবল প্রস্তুতির চেষ্টা করছি। বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়ে যাওয়ায় আদালতগুলোয় মামলার হার বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমরা একটা সিস্টেম চালু করেছি, যেটা হচ্ছে ‘জাস্টিস অডিট’। প্রত্যেক তিন বছরে আমরা একটা হিসাব নেই। শুধু যে মামলা সেটা না। কী প্রকারে মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে, সেসব বিষয়ে একটা ধারণা নিয়ে থাকি। তিনি আরও বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনো জনগণের কাছে তেমন পরিচিত নয়। সেক্ষেত্রে যে সব ফৌজদারি মামলা আপসযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেন কোর্টের বাইরে মীমাংসা করতে। এজন্য বিজ্ঞ বিচারকদের এমন উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।

এর আগে আইনমন্ত্রী চার মাসব্যাপী সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— আইন সচিব মো. গোলাম সারওয়ার।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।