সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পাকিস্তানকে 'ইঙ্গিতপূর্ণ' হুমকি ভারত সেনাপ্রধানের | চ্যানেল খুলনা

পাকিস্তানকে ‘ইঙ্গিতপূর্ণ’ হুমকি ভারত সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্কঃদায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানকে ইঙ্গিত করে হুমকি প্রদান করেছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান এম এম নারাভানি। তিনি বলেন, ভারত জঙ্গিবাদের শিকড়ে হামলা করার ক্ষমতা রাখে। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর এনডিটিভি’র

এম এম নারাভানি বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা আছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। সেনা প্রধান আরও বলেন, ‘আমার প্রথম কাজ হবে বাহিনীকে এমন ভাবে প্রস্তুত করা যাতে যে কোনো শত্রুকে সহজেই দমন করা সম্ভব হয়।

এম এম নারাভানি গত সেপ্টেম্বরে সেনাবাহিনীর উপ-প্রধান পদে যোগ দিয়েছিলেন। সে সময় তিনি বর্তমান প্রতিরক্ষা বাহিনীর (তিন বাহিনী) প্রধান বিপিন রাওয়াতের ডেপুটি ছিলেন। এর আগে তিনি ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন। ইস্টার্ন কমান্ড অন্তত ৪০০০ কিলোমিটার দীর্ঘ ইন্দো-চিন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।