সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার ৫ লক্ষ টাকার বৈজ্ঞানিক সরঞ্জাম চুরি | চ্যানেল খুলনা

তালায় মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার ৫ লক্ষ টাকার বৈজ্ঞানিক সরঞ্জাম চুরি

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালার মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ক্লাশের জন্য ব্যবহৃত
সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর) দিবাগত রাতে সংঘটিত চুরির ঘটনায় প্রায় ৫ লাখ টাকার
মালামাল চুরি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সুপার।
মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দীন জানান,শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসার অফিস
কক্ষের তালা কেটে চোরেরা রক্ষিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ক্লাশের জন্য ব্যবহৃত সরঞ্জাম চুরি করে নিয়ে
গেছে। যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এদিকে এলাকাবাসী জানান,মাদ্রাসার লাইটগার্ড হান্নান
স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা হওয়ায় মাদ্রাসায় না থাকার কারণে রাতে চুরি সংঘটিত হয়েছে।
তালা থানার ওসি তদন্ত সেকেন্দার আলী চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগ পাওয়া গেলে
চুরির সাথে জড়িতদের সনাক্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।