সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এই সরকারকে নেমে যেতে হবে : মান্না | চ্যানেল খুলনা

এই সরকারকে নেমে যেতে হবে : মান্না

চ্যানেল খুলনা ডেস্কঃনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার বাতিল করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে। এই সরকারকে নেমে যেতে হবে। গত বছর ২৯ ডিসেম্বর রাতে যা ঘটেছে সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের কপালে যত কলঙ্ক লেগেছে তার মধ্যে সবচেয়ে বড় তিলক আওয়ামী লীগের কপালে। বাংলাদেশের ইতিহাসে খুবই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগের কৃতিত্ব দাবি করার অধিকার আছে। তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্ক রচনা করবার ইতিহাসও সেই দলটির আছে।

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির তানিয়া রব, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।