সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পিকআপ কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ | চ্যানেল খুলনা

খুলনায় পিকআপ কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার পাইকগাছায় পিকআপের ধাক্কায় জুয়েল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পাইকগাছার প্রধান সড়কের আগড়ঘাটা বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত জুয়েল উপজেলার সিলেমানপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মোটরসাইকেলযোগে হাবিবনগর মোড় থেকে আগড়ঘাটা বাজারে আসার পথে চেয়ারম্যান বাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গিয়ে জুয়েল গুরুতর আহত হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি। রাস্তার পাশে জুয়েলকে পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ দুর্ঘটনার কারণ উদ্ধারের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।