সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হরিণাকুন্ডুতে কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ | চ্যানেল খুলনা

হরিণাকুন্ডুতে কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কৃষি অফিসার আরশেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই কর্মস্থলে দীর্ঘ ৫বছর যাবৎ নিয়মবহির্ভূত ভাবে কর্মরত আছেন এই
কর্মকর্তা। উপজেলার সার ডিলারদের কাছে খোজ নিয়ে জানা যায়, ভায়না, জোড়াদাহ, ফলসী ও দৌলতপুর ইউনিয়নের সার ডিলারদের কোন সেল সেন্টার বা গুদাম না থাকলেও টাকার বিনিময়ে ঘরে বসে ব্যবসায়ের সুযোগ করে দিচ্ছেন।টাকার বিনিময়ে পছন্দমত কৃষকদের তালিকা করে কৃষি উপকরনাদি বিতরণ করেন বলে
জানান উপজেলার কৃষকরা।এছাড়া আরশেদ আলী প্রতি বৃহস্পতিবার অফিসের বরাদ্ধকৃত সরকারী গাড়ি ব্যবহার করে কুষ্টিয়া উপজেলায় তার স্ত্রী অবস্থান করায় শশুরবাড়ীতে যান এবং দুই দিন পর রবিবারে আবার সেই গাড়ীতেই ফিরে এসে হরিণাকুন্ডুতে অফিস করেন। ইতি পূর্বেও তিনি স্ত্রীর কর্মস্থল আলমডাঙ্গা ও চৌগাছা উপজেলায় থাকাকালিন একইভাবে সরকারী গাড়ি ব্যবহার করে প্রতি বৃস্পতিবারে যেতেন এবং রবিবারে ফিরে এসে হরিণাকুন্ডুতে অফিস করতেন, যা সরকারী আইনের স্পষ্ট লংঘন এবং স্বেচ্ছাচারিতার সামিল।
এসব অভিযোগের ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী জানান সব ইউনিয়নেই সেল সেন্টার আছে। তাছাড়া আমার নামে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা আদৌ সত্য নয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।