সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে তিন মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে তিন মাদক কারবারি আটক

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে ফকিরহাট থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলো- রুপসা উপজেলার কাজদিয়া গ্রামের সৈয়দ গোলাম রসুলের ছেলে সৈয়দ খারুজ্জামান মন্টু (৪২), একই উপজেলার গিলাতলা এলাকার কাদের জমাদ্দারের ছেলে সাগর জমাদ্দার (৩২) এবং ফকিরহাট উপজেলার বাহিরদিয়া আব্দুল লতিফ শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩০)।

ফকিরহাট মডেল থানার এসআই মো. সাখায়েতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানসা-বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।