সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দাড়ি কমা সেমিকোলনও বদলায়নি : মুক্তিযুদ্ধ মন্ত্রী | চ্যানেল খুলনা

দাড়ি কমা সেমিকোলনও বদলায়নি : মুক্তিযুদ্ধ মন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃসদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেনড্রাইভ করে আসার পর তার দাড়ি, কমা ও সেমিকোলনও পরিবর্তন না করে তা হুবহু প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জের বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশের দায়ভার আমরা অস্বীকার করছি না। দায়ভার আমাদের ওপর বর্তায় বলেই আমরা দুঃখ প্রকাশ করছি। তালিকা মাত্র শুরু হয়েছে আগামীতে আরও সতর্কভাবে তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, যে ৫-১০ জনের নাম পেয়েছি এবং এর বাইরেও যদি কারও নাম থাকে তাহলে আমরা নিজ উদ্যোগে সংশোধন করে দেব। সংশোধনের জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজারের অধিক বাড়ি নির্মাণ করে দেবে। প্রতিটি বাড়িতে খরচ হবে ১৬ লাখ টাকা করে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।