সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হরিজনদের জন্য নগরীতে আবাসন নির্মাণ কাজ শুরু হয়েছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

হরিজনদের জন্য নগরীতে আবাসন নির্মাণ কাজ শুরু হয়েছে : সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশের সংবিধানে সকল মানুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে। হরিজনরা এর বাইরে নয়। সরকার হরিজনদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তিনি বলেন, নগরীতে হরিজনদের জন্য ইতোমধ্যে একটি প্রকল্পের মাধ্যমে আবাসন নির্মাণের কাজ শুরু হয়েছে।
তিনি শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নগর ও জেলা শাখার বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, সকল ধর্মের মানুষ এদেশে যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করছে। হরিজনদের জন্য সকল অফিসে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে করা হবে। এ ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কোন মানুষকে পিছনে ফেলে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন প্রমুখ। সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণা লাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল চন্দ্র দাস। স্বাগত জানান মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি কুমার লাল। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ ভক্ত, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুশীল ডোম ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কিশোর লাল রাউথ বক্তব্য রাখেন। সমাবেশে বাসস্থান ও চাকুরি কোটাসহ ৭ দফা দাবি সমূহ তুলে ধরেন হরিজনরা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।