সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এ সপ্তাহে দাম কমেছে পেঁয়াজের | চ্যানেল খুলনা

এ সপ্তাহে দাম কমেছে পেঁয়াজের

চ্যানেল খুলনা ডেস্কঃদেশের বাজারে টানা পাঁচ মাস ধরে পেঁয়াজ সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। পণ্যটি বাজার থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রেও স্থান করে নিয়েছে। পেঁয়াজের দামের লাগামহীন ঊর্ধ্বগতিই এ আলোচনার জন্ম দিয়েছে। সংকট কাটাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তারপরও দাম কমছিলই না। গত সপ্তাহে বাজারে পেঁয়াজের দাম ২৭০ টাকা ছিল, যা এ সপ্তাহে কমে ২২০ থেকে ২৫০ টাকায় ঠেকেছে। আজ রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ রেলগেট, মালিবাগ, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, ফকিরাপুল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারগুলোতে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকা কমে ১৬০ টাকা, চীনা পেঁয়াজ ৩০-৪০ টাকা কমে ৭০-৭৫ টাকা, মিশরের পেঁয়াজ ২০ টাকা কমে ৯০-১০০ টাকা হয়েছে।

এছাড়া কলিসহ দেশি পেঁয়াজ ও নতুন দেশি পেঁয়াজেরও দাম কমেছে। কলিসহ পেঁয়াজ কেজিপ্রতি ৩০ টাকা কমে ৭০-৯০ টাকা এবং নতুন দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা কমে ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজ আগের দাম অর্থাৎ ২৪০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, আমদানি করা পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমেছে। কিন্তু পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম না কমায় আগের দামেই বিক্রি করতে হচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।