সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক | চ্যানেল খুলনা

২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক

চ্যানেল খুলনা ডেস্কঃভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২০ হাজার মার্কিন ডলারসহ লাইলি রহমান লাকি (২৬) নামে এক নারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। এ সময় তার কাছ থেকে দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নারী মাদারীপুরের শিবচর গ্রামের চররামারীকান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম জানান, ভারত থেকে দেশে ফেরার সময় কাস্টমস স্ক্যানিং শেষে বের হন লাইলি। এ সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার লাগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্টের কাস্টমস সুপার কামরুল হোসেন জানান, উদ্ধার করা ডলার ও মোবাইলসহ লাইলিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।