সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমদানি করা পেঁয়াজ টিসিবিকে বুঝিয়ে দিল সিটি গ্রুপ | চ্যানেল খুলনা

আমদানি করা পেঁয়াজ টিসিবিকে বুঝিয়ে দিল সিটি গ্রুপ

চ্যানেল খুলনা ডেস্কঃবাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ। চট্টগ্রাম বন্দর দিয়ে তুরস্ক থেকে আমদানি করা আড়াই হাজার টন পেঁয়াজ কেজি প্রতি ৪৫ টাকা দরে বিক্রির জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে বুঝিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এসব পেঁয়াজ দেশের বিভাগীয় শহরগুলোতে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

রবিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্দরের চার নম্বর গেট দিয়ে একের পর এক পেঁয়াজবাহী ট্রাক বের হয়ে আসে। সারা দেশের বিভিন্ন স্থানে এই পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো দ্রুত চলে যাচ্ছে।

গত শনিবার সকালে শিল্প গ্রুপ সিটি গ্রুপের তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে এমসিসি টোকিও জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। আর সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার বিকাল থেকে পেঁয়াজ আপলোড শুরু হয়। প্রথম পর্যায়ে ২০টি কন্টেইনার থেকে ৫০০ টন পেঁয়াজ ৪০টি ট্রাকে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে সিটি গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল বারেক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পেঁয়াজ আমদানি করা হয়েছে। রবিবার ৪০ ট্রাক ডেলিভারি দেওয়া হয়েছে। ১০০টি কন্টেইনারে করে আনা আড়াই হাজার টন পেঁয়াজের বিশাল একটি অংশ মাঠ পর্যায়ের গ্রাহকদের কাছে চলে যাচ্ছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে পেঁয়াজের পুরো চালান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও  রংপুরসহ সারা দেশের বিভিন্ন জেলায় এসব পেঁয়াজ যাচ্ছে।

সিটি গ্রুপ বেশি দামে এসব পেয়াঁজ আমদানি করলেও টিসিবির মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি করা হবে। সিটি গ্রুপের আমদানি করা পেঁয়াজ নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। এর আগে সিটি গ্রুপ উড়োজাহাজ যোগে পেঁয়াজ এনে টিসিবিকে বুঝিয়ে দিয়েছিল।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশে পেঁয়াজ সংকট দেখা দেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় বড় শিল্পগুলোকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুরোধ জানায়। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সেই অনুরোধে সাড়া দিয়ে সিটি গ্রুপসহ আরও বেশ কয়েকটি গ্রুপ পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।