সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশের ১৭ জেলেকে আটক করেছে মিয়ানমার | চ্যানেল খুলনা

বাংলাদেশের ১৭ জেলেকে আটক করেছে মিয়ানমার

চ্যানেল খুলনা ডেস্কঃএকটি মাছ ধরার নৌকাসহ বাংলাদেশের ১৭ জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। বাংলাদেশ কোস্টগার্ড তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) কোস্টগার্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে জেলেদের ওই নৌকা ইঞ্জিন বিকল হয়ে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে মিয়ানমারের সমুদ্র সীমানায় ঢুকে পড়ে। মিয়ানমারের নৌবাহিনী নৌকাসহ তাদের আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড আটকদের ফেরাতে চেষ্টা চালাচ্ছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, মাছ ধরার নৌকাটি প্রথমে ইঞ্জিল বিকল হয়ে যায়। পরে ঢেউয়ের কারণে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করেছে। বিষয়টি জানার মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় মিয়ানমারের দুটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।