সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আমাকে নিয়ে পলিটিকস করবেন না -মাশরাফি | চ্যানেল খুলনা

আমাকে নিয়ে পলিটিকস করবেন না -মাশরাফি

চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের প্রতিটি ইউনিয়ন থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। যে কোনোভাবে এগুলো নির্মূল করতে হবে। মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়তে হবে। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি এসব কথা বলেন। সোমবার (২ ডিসেম্বর) রাত আটটা থেকে নয়টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে নড়াইল-২ আসনের এই এমপি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলে গ্রুপিং করবেন না। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাকে নিয়ে পলিটিকস করবেন না। সভায় মাশরাফি আরও বলেন, আমি কারও সমালোচনা করি না। প্রত্যেককে সমান চোখে দেখি। সবাইকে সম্মান দিই। আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। আমি অনেকেরই সন্তানতুল্য। আমার ভুল হলে সরাসরি বলবেন, শুধরে দেবেন। ‘এলাকার উন্নয়নের জন্য ইউনিয়নভিত্তিক চাহিদার তালিকা করে আমাকে দেন। তাহলে আগামী তিন বছরের মধ্যে আমি এই এলাকার পরিবর্তন করতে পারব।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিকদারসহ আরও অনেকে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।