সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যুদ্ধে জড়ালে ইসরায়েলের চেহারা পাল্টে দেবে ইরান : ইসরায়েলি কর্মকর্তা | চ্যানেল খুলনা

যুদ্ধে জড়ালে ইসরায়েলের চেহারা পাল্টে দেবে ইরান : ইসরায়েলি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্কঃইরানের হুমকিতে চূড়ান্ত উদ্বেগে আছে ইসরায়েল। এবার এই উদ্বেগ প্রকাশ করলেন দেশটির বিমানবাহিনীর সাবেক ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, বর্তমানে ইসরায়েলে কোনো সরকার নেই। এ অবস্থায় যুদ্ধে জড়িয়ে সর্বোচ্চ সুবিধা নিয়ে নিতে পারে ইরান। নাম গোপন করে ইসরায়েলের বিমানবাহিনীর ওই ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, যুদ্ধে জড়ালে ইসরায়েলের চেহারা পাল্টে দেবে ইরান।

বিমানবাহিনীর সাবেক ওই কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে প্রতিদিন এক হাজারেরও বেশি রকেট মোকাবিলা করতে হবে ইসরায়েলকে। ইরান ও ফিলিস্তিনি সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়বে। এতে ‘আগে কখনোই দেখেনি’- এমন দৃশ্য দেখবে তেল আবিব।

তিনি আরও বলেন, আমাদের জন্মভূমির জন্য এটা বড় ধরনের হুমকি। এতে এমন দৃশ্যের তৈরি হবে, যা অতীতে কখনো দেখা যায়নি। ইরানের ছোড়া রকেট এবং ক্ষেপণাস্ত্রে মাটির সঙ্গে মিশে যাবে ইসরায়েল। সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা সতর্ক করে বলেন, পরবর্তী দিনের জন্য আমাদের সবারই তৈরি থাকা উচিত। বর্তমানে আমরা যা দেখি তার ব্যতিক্রম হতে পারে। তবে ইসরায়েল হারিয়ে যাবে না। আমরা চাইলে মানুষের জীবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার উদ্যোগ নিতে পারি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।