সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউরোপের গোল্ডেন বয় ফেলিক্স | চ্যানেল খুলনা

ইউরোপের গোল্ডেন বয় ফেলিক্স

ক্রীড়া ডেস্কঃইউরোপীয় ফুটবলের গোল্ডেন বয় ২০১৯ খেতাব জিতেছেন তরুণ পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স। বেনফিকা ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলার পুরস্কারস্বরুপ এ খেতাব জিতলেন তিনি।বরুশিয়া ডর্টমুন্ডের জাডেন সাঞ্চো ও বেয়ার লেভারকুসেনের কাই হাভের্টজকে পেছনে ফেলে এ পুরষ্কার জিতেছে ফেলিক্স। তালিকায় দ্বিতীয় হয়েছেন জাডেন সাঞ্চো, তৃতীয় হয়েছেন হাভের্টজ। অন্যদিকে রেড বুল সালজবুর্গের চমক জাগানো ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড হয়েছেন চতুর্থ। গতবার এ পুরস্কার জেতা ডি লিট হয়েছেন পঞ্চম। এছাড়া ষষ্ঠ হয়েছেন বার্সেলোনার আনসু ফাতি।

সর্বশেষ মৌসুমে বেনফিকার হয়ে চমক দেখিয়েছিলেন ফেলিক্স। তিনি ১৫টি গোল করার পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট। ইতোমধ্যেই ‘নতুন রোনালদো’ খেতাব পেয়েছেন তিনি। এরপর সর্বশেষ দলবদলে ১১৩ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে অ্যাতলেটিকোতে যোগ দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। মাদ্রিদের এ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।