সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ | চ্যানেল খুলনা

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ

চ্যানেল খুলনা ডেস্কঃকারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।

এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিমকোর্টের সামনে এসে অবস্থান নেন। এ সময় তারা ‘খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই’ স্লোগান দিচ্ছিলেন। তারা সড়কে বিক্ষোভ করার সময় পুলিশ এসে বাধা দেয়।এ সময় পুলিশের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছুক্ষণ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

জানা গেছে পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেস ক্লাবের দিকে চলে গিয়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেওয়া বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।