সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধীর লাশ | চ্যানেল খুলনা

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধীর লাশ

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম তাসিম বিল্লাহ (১৭)।সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় পাইকপাড়া গ্রামের বড় মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসিম বিল্লাহ পাইকপাড়া গ্রামের আবু মুসার ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম জানান, তাসিম গত শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। পরে আজ সকালে বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।