সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা | চ্যানেল খুলনা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের এক লাথিতে আব্দুর রাজ্জাক (৪২) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর উপশহরের ৬ নম্বর সেক্টরের সারথি মিলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার প্রয়াত ফজর আলী বিশ্বাসের ছেলে।পুলিশ হত্যার সাথে জড়িত হোসেন আলী ও তার ছোট স্ত্রী মৌসুমীকে আটক করেছে। আটক হোসেন আলী একই এলাকার বাসিন্দা। সে ইজিবাইক চালক।

নিহত আব্দুর রাজ্জাকের ভাই মোতালেব হোসেন জানান, হোসেন আলীর দুই স্ত্রী ও দুই ছেলে মেয়ে থাকার পরও রাজ্জাকের মেয়ে রজনীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। নগ্ন ছবি তুলে বিদেশে রজনীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে কুপ্রস্তাব দিয়েছে। এক সপ্তাহ ধরে হোসেনের আলীর কারণে রজনী ঘর থেকে বের হতে পারছিল না।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক বাসার সামনে হোসেন আলীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন কিল ঘুষি ও লাথি মারে। এতে রাজ্জাক মাটিতে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে মাথায় পানি দেয়। অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। তখন হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, হোসেন আলী ইতোপূর্বে কয়েকটি মেয়েকে ব্লাক মেইলিং করেছে। শহরের খাজুরা স্ট্যান্ডের ট্রাক স্ট্যান্ড বস্তিতে থাকার সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।হত্যার খবর পেয়ে যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ও ওসি (তদন্ত) সেখ তাসলিম আলম ঘটনাস্থলে যান।

ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আটকের কথা স্বীকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এজাহার রেকর্ড করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।